কাশ্মীরে 'বন্দুকযুদ্ধ', ৬ বছরের শিশুসহ নিহত ৫ 

ভারত শাসিত কাশ্মীরে দেশটির আধা সামরিক বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় বছর বয়সী এক শিশুসহ ৫ জন নিহত হয়েছে। 

শুক্রবার বার্তা সংস্থা এ এফপি'কে ভারতের এক পুলিশ কর্মকর্তা বলেন, বিজবেহারার কাছে সংঘর্ষ চলাকালীন ওই শিশু একটি গাড়ির মধ্যে ছিল। 

গুলিবিনিময় চলাকালীন ওই শিশু ও এক আধাসামরিক বাহিনীর সদস্য আহত হয়। পরবর্তীতে তাদের দুজনই হাসপাতালে মারা যান।  তবে ওই শিশুর নাম প্রকাশ করা হয়নি। 

তবে হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে ওই শিশুর বয়স ৫ বছর বলে উল্লেখ করেছে। 

এছাড়া সেনা মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, শ্রী নগরের কাছে চেওয়াতে পৃথক সংঘর্ষে তিন বিচ্ছিন্নাতাবাদী নিহত হয়েছে।  

এর আগে বিগত তিন দিনে ভারতীয় বাহিনীর অভিযানে অন্তত ১১ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। আল জাজিরা, হিন্দুস্তান টাইমস। 

ইত্তেফাক/এসআর