বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার অভিনয়শৈলী খুব সহজেই মুগ্ধতা ছড়ায় রুপালি পর্দায়। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেও আলোচনায় থাকেন এই নায়িকা। এবার চীনের বিরুদ্ধে ভারতবাসীকে রুখে দাঁড়াতে বললেন নায়িকা। ভারতীয় সেনার উপর চীনের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত।
তিনি বলেন, ‘লাদাখে যেভাবে ভারতীয় জমি দখলের চেষ্টা করছে চীন, তার বিরুদ্ধে দেশের প্রত্যেক মানুষকে গর্জে উঠতে হবে। একজোট হতে হবে সবাইকে। মানসিকভাবে দাঁড়াতে হবে ভারতীয় সেনার পাশে।’
কঙ্গনা আরও বলেন, ‘চীনের পণ্য দেশের প্রত্যেকটি মানুষকে বর্জন করতে। চীনের যে সব কোম্পানি ভারতে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে সবাইকে।’
ইত্তেফাক/বিএএফ