রাজধানীর বনশ্রীর বি ব্লকের একটি বাটার জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭জুন) রাত সোয়া ১০টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, বনশ্রী বি ব্লকের একটি ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় বাটার দোকানে আগুন লাগে। আগুন ১০টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। কোনো প্রাণহানির তথ্য এখনো পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক জানা যায়নি।
ইত্তেফাক/এএম