ঢাকার কেরাণীগঞ্জে মকবুল হোসেন (৩৩) নামে এক অটো চালকের হাত মুখ বাঁধা জবাই লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় তার অটো রিকশাটি পাওয়া যায়নি। শনিবার রাতে থেকে নিখোঁজ থাকার পর রবিবার দুপুর সোয়া ১২ টায় পুলিশ রাজাবাড়ি এলাকার সবজি ক্ষেত থেকে তার মৃতদেহটি উদ্ধার করে।
নিহত মকবুল হোসেনের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুর এলাকায়। তিনি দীর্ঘদিন কেরানীগঞ্জে থেকে অটো রিকশা চালিয়ে জীবিকা চালাতেন।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জামান জানান, রবিবার দুপুরে স্থানীয়রা সবজি ক্ষেতে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থাল থেকে লাশ উদ্ধার করার পর স্বজনরা তাকে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে অটো রিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় করোনায় সরকারি কর্মকর্তাসহ গৃহবধূর মৃত্যু
এব্যাপারে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা রজু করা হয়েছে এবং অটো উদ্ধারসহ খুনিদের আটক করছে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি