আদিতমারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে ঘটেছে। এলাকাবাসী পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেছেন।

মৃতরা হলো- উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের আলতাব হোসেনের ছেলে হাবিবুর রহমান হাবিব (৬) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের নাতি জামাল উদ্দিন (৫)।

এলাকাবাসী জানান, রবিবার বিকেলে শিশু দুটি বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে হাবিব ও জামাল পুকুরে নামলে পানিতে ডুবে যায়। সন্ধ্যায় তাদের পরিবারের লোকজন না পেয়ে এলাকাবাসী পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন। পরে শিশু দুটির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল  ইসলাম সাংবাাদিকদের নিকট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ইত্তেফাক/আরকেজি