গালওয়ে উপত্যকায় চীন ও ভারতের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে হতাহতের শিকার হওয়া সেনাদের পরিবারগুলোর মুখ বন্ধ করে রাখতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন সরকার! সেই সঙ্গে এখন পর্যন্ত ঠিক কতজন চাইনিজ সেনা নিহত হয়েছে তা প্রকাশ করেনি বেইজিং।
চাইনিজ কমিউনিস্ট পার্টির এমন সিদ্ধান্ত হতাহতের শিকার হওয়া সৈনিকদের পরিবারের জন্য হতাশাজনক বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ব্রেইটবার্ট।
ব্রেইটবার্টের দেওয়া তথ্যমতে, লাদাখে নিহত কিংবা হতাহতের শিকার সেনাদের পরিবারগুলোর মুখ বন্ধ করতে ব্যর্থ হচ্ছে চীন সরকার। কারণ সেনারা তাদের হতাশা ও রাগের কথা বিভিন্ন মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে শেয়ার করছে।
আরও পড়ুন: কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে ট্রাম্পের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি
গত ১৫ জুন লাদাখে চীন সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছিল ভারতীয় সরকার। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ওই সংঘর্ষে চীনের কমপক্ষে ৪৩ জন্য সৈন্য নিহত কিংবা আহত হওয়ার ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/আরআই