শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিড্যা হাফিজিয়া মাদ্রাসার পূর্ব দিকের যাতায়াতের রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সোমবার (৩০ জুন) সরজমিনে গিয়ে দেখা যায়, পাশে পুকুর থাকায় রাস্তা ভেঙ্গে মাটি পুকুরে পড়ে যাচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন পূর্ব সিড্যায় যাতায়াতকৃত সাধারণ মানুষ এবং বেপারী বাড়ির ও আশপাশের ৩০ টি পরিবার।গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে রাস্তার মাটি ভেঙ্গে পুকুরে পড়ে গেছে। এতে চলাচলের অনুপযোগিতা হয়ে পড়েছে রাস্তাটি।
আরো পড়ুনঃকরোনা: দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬৪, শনাক্ত ৩৬৮২
স্থানীয়রা জোড়াতালি দিয়ে রাস্তা মেরামত করা হলে এতে সাধারণ মানুষ চলাচল করতে পারলেও তা ছোট যানবাহন চলাচলের জন্য অনুপযোগী। এমন পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধির কাছে রাস্তা মেরামত করার কথা বলেও কোন লাভ হয়নি এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের মধ্য থেকে মো: ওমর ফারুক জানান, আমরা দীর্ঘদিন রাস্তা বিহীন অন্যের জায়গা দিয়ে যাতায়াত করেছি। ২০১৭ সালের শেষ দিকে রাস্তা করা হয়। তখন পুকুরের পাড় পাইলিং করা হয়নি। পুকুরের পাড় পাইলিং করা হলে এই অবস্থা হতো না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের রাস্তাটি দ্রুত মেরামত করা হয়।
ইত্তেফাক/এমএএম