নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চর্নগরদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তার লাশ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে জিনারদীর চর্নগরদী বাজার গোডাউনের পূর্ব পাশের ড্রেনের মাঝে পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। এক সপ্তাহ পূর্বে এই এলাকায় তিনি ভবঘুরে হিসেবে আসেন। এরপর থেকে জিনারদীর চর্নগরদী কাঁচাবাজারের একটি খোলা টিন শেডে রাত্রিযাপন করেন।
ধারনা করা হচ্ছে, রাত ১০টার পরে টিউবওয়েলের পানি আনতে গিয়ে পা পিছলে পাশের ড্রেনে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি।
পলাশ থানার এসআই মাহবুবুর রহমান হামিদ জানান, অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করি। পরে লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সন্ধায় তার জানাজা শেষে জেলার পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইত্তেফাক/এএম