সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ভারত সরকারের এই চীনা অ্যাপ বর্জন নীতিতে এক রকম বিস্মিত দেশটির ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটররা।
সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় টিকটক, ইউসি ব্রাউজারের মতো ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তাদের নির্দেশিকা মেনে গুগল ও অ্যাপেল তাদের প্লে স্টোর থেকে সরিয়ে নেয় এই অ্যাপগুলো। তবে, এখনও ভারতে কিছু কিছু ব্যবহারকারীর স্মার্টফোনে চালু রয়েছে বিভিন্ন চীনা অ্যাপ। সময়ের সঙ্গে ধীরে ধীরে এগুলোও বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে ভারত সরকারের চীনা অ্যাপ বর্জনের নীতিতে বেশ ক্ষুব্ধ বেইজিং। টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ বর্জনের পর পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে চীন বেশ চিন্তিত জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি ঝিয়ান বলেন, ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলোর অধিকার রক্ষা করার দায়িত্ব ভারতেরই। সেই দিকটি ক্ষুন্ন হচ্ছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/জেডএইচডি