চাচার জানাজার প্রস্তুতির সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাতিজার 

রংপুরের পীরগাছায় চাচার জানাজার প্রস্তুতির সময় বিদ্যুৎপৃষ্টে ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার (১জুলাই) সকাল ৯টায় উপজেলার তাম্বুলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের নাম শাহিন মিয়া (১৫)। সে ওই গ্রামের আফর আলীর ছেলে।

স্বজনরা জানান, ওই গ্রামের জাফর আলী (৬০) বুধবার ভোর রাতে ব্রেইন স্ট্রোক করে মারা যান। তার জানাজার প্রস্তুতি চলছিল। সকাল ৯টার দিকে মরদেহের গোসল করানোর পর ভাতিজা শাহীন মিয়া ফ্যানের সুইচ দিতে যান। এসময় বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরো পড়ুন: ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন

তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান রওশন জমির রবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম