পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্যক্তিগত তহবিল থেকে ২টি High Flow Nasal Cannula Machine ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করেছেন। করোনা রোগীসহ মুমূর্ষ রোগীকে অক্সিজেন সরবরাহের কাজে এ মেশিন ব্যবহার করা হয়।
অস্ট্রেলিয়া থেকে আমাদানিকৃত এ চিকিৎসা সামগ্রী আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোটভাই মো. সাইফুল আলম এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।
শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ক্রয়কৃত আরো দুটি High Flow Nasal Cannula Machine ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রদান করা হবে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পি এস মো. গোলাম মাওলা উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে প্রদান করেন।
ইত্তেফাক/কেকে