বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শিবচরের শেখ হাসিনা সড়কের দু’পাশে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার প্রায় ৬০০ গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে এসব গাছ রোপণ করা হয়।
জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে। সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির অনুপ্রেরণায় পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খানের নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির প্রায় ৬০০ গাছের চারা রোপণ করা হয়।
আরো পড়ুন: রাজশাহীতে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু
এসময় শিবচর পৌরসভার দুই বারের সফল পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, পৌর ছাত্রলীগে সভাপতি হাবিব বেপারীসহ ছাত্রলীগ এবং যুবলীগ ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএএম