নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে গতকাল কাঠমান্ডুর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে যন্ত্রণা অনুভব করায় তাকে সাহিদ গঙ্গালাল ন্যাশনাল হার্ট সেন্টারে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা সূর্য থাপা টুইট বার্তায় জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কারণেই কে পি সিং অলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ক্ষমতাসীন দলের মধ্যেও ওলির পদত্যাগের দাবি উঠেছে। দলের শীর্ষ নেতারা তার পদত্যাগের দাবি করেছেন। এ নিয়ে তার ওপর চাপ বাড়ছে। -ইন্ডিয়া টাইমস
ইত্তেফাক/এএম