জরিমানা বা সারচার্জ ছাড়াই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হোল্ডিং ট্যাক্স জমা ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের উপর ১৫ শতাংশ সারচার্জ ব্যতীত জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের জন্য জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধের সময়সীমাও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসির করদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০১৯-২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের উপর ১৫ শতাংশ সারচার্জ ছাড়া এবং ব্যবসায়ীদেরকে জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের আহ্বান জানান।
ইত্তেফাক/ইউবি