চাঁদের বুড়ি

চাঁদের বুড়ি চরকা ঘোরায়

খোকার চোখে স্বপ্ন ছড়ায়

ঘুম দিয়ে যায়, ঘুম দিয়ে যায়।

 

নীল আকাশের তারায় তারায়

স্বপ্ন দেখে খোকা হারায়

মা শুধু তার দোল দিয়ে যায়।