দোয়ারাবাজারে বন্যার পানিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

দোয়ারাবাজারে বন্যার পানিতে ডুবে নিখোঁজ নাজির আহমদ (৩০) নামের নববিবাহিত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নোয়াগাঁও খালের পাশের জমিতে তার ভাসমান লাশ দেখতে পান জেলেরা।পরে তার লাশ উদ্ধার করা হয়।

সে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজীনগর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে একই উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামের শ্বশুরালয়ে যাওয়ায় পথে পা ফসকে সড়কের পাশের নোয়াগাঁও খালে পড়ে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি।  দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


ইত্তেফাক/আরকেজি