গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভডি-১৯) শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় ২০ জন সুস্থ হয়ছেনে। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৯ জন। জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৩২ জন।
আজ শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/এএম