সোলারিই রিয়াল মাদ্রিদের প্রধান কোচ

অস্থায়ী দায়িত্বে নিজেকে দারুণভাবে প্রমাণ করায় শেষপর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সান্তিয়াগো সোলারিকেই প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই চুক্তি অনুযায়ী আগামী ২০২১ সাল পর্যন্ত রিয়ালের সাথে থাকছেন সোলারি।

ক্লাবের এক বিবৃবিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের পরিচালক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সোলারিকেই প্রথম দলের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।’

অস্থায়ী কোচ হিসেবে প্রথম চার ম্যাচেই রিয়ালকে জয় উপহার দেওয়ার পুরস্কারস্বরূপ জুলেন লোপেতেগুইয়ের উত্তরসূরী হিসেবে সোলারিকে নিয়োগ দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিয়ালের ম্যানেজার হিসেবে প্রথম চার ম্যাচে রিয়াল দিয়েছে ১৫ গোল ও হজম করেছে মাত্র দুটি গোল। আর এতেই ৪২ বছর বয়সী এই আর্জেন্টাইনের ওপর পূর্ণ আস্থা রাখতে শুরু করেছে গ্যালাকটিকোরা। রিয়ালের কোচ হিসেবে শুরুটা এর থেকে ভাল কোন কোচেরই হয়নি।

ইত্তেফাক/এএম