নন্দীগ্রামে করোনা আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব গোলাম রব্বানী (৫৮) মারা গেছেন। তিনি উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। 

 

শুক্রবার ভোর রাতে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমের ভাতিজা সুমন আহম্মেদ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্য সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন। 

 

মরহুমের ভাতিজা সুমন আহম্মেদ জানান, কিছু দিন ধরে জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন তিনি। বিষয়টি জানার পর ২৩ জুন তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে তারা দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়। 


সুমন আহম্মেদ বলেন, আমার চাচা মরহুম গোলাম রব্বানীর হাটের্র করোনারি ধমনিতে রিং পরানো ছিল। এছাড়াও তিনি ডাইবেটিসের রোগী ছিলেন।

 

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রশিক্ষিত টিমের সহযোগিতার স্বাস্থ্যবিধি মেনে বাদ জুম্মা তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। 

 

ইত্তেফাক/এএম