কুষ্টিয়ায় ছুরিকাঘাতে কিশোর খুন 

কুষ্টিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ ও কর্ত-বিকর্তের জরে ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার বিকাল কুষ্টিয়া শহরের থানাপাড়া পুলিশ ক্লাব সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের মত স্থানীয় যুবকরা বিকাল সাড়ে ৪ টারদিকে মাঠে ফুটবল খেলছিল। এ সময় খেলা চলাকালে চর থানাপাড়ার আব্দুস সালামের ছেলে মিনারুল  ইসলামের সাথে তরিকুল ইসলামের কর্ত-বিকর্ত শুরু হয়। তাদের দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটির এক পর্যায়ে মিনারুলের পকেটে থাকা ছুরি দিয়ে তরিকুলের উপর উপর্যুপরি আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়। পরে  গুরুতর অবস্থায় তরিকুলকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট  জেনারেল হাসপাতালে নেয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষণে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান। নিহত তরিকুল শহরের চর কুঠিপাড়ার কামরুল আলী ওরফে কামুর  ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। 

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত মিনারুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে শিগগিরই আটক করে আইনের আওতায় আনা হবে বলে ওসি জানান।

ইত্তেফাক/কেকে