বাকেরগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কবাই ইউনিয়নের চর লক্ষীপাশা গ্রামের পাশ থেকে বয়ে যাওয়া পাণ্ডব নদীর বেড়ীবাঁধের উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়,বেড়ীবাঁধে লাশ দেখতে পেয়ে বাকেরগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদশর্ক (তদন্ত) নকীব আকরাম জানান, মৃত ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ জানান,মনে হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে লোকালয় থেকে দূরে নির্জন জায়গায় ফেলে রাখা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারে চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআরএম