বরগুনা জেলার আমতলী উপজেলার আরপাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক তালুকদার করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
বরগুনা সিভিল সার্জন অফিসের ডা. ভূপেন চন্দ্র মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান,জেলার নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল, মেডিকেল অফিসার , ওসি তদন্তসহ আজ নতুন করে ১৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট মৃত্যু ৫ জন। মোট আক্রান্ত ২৭২ জন।
ইত্তেফাক/এমআরএম