চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম গণ্ডামারার বিসিকের ঘোনা বালুচর থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পকেট থেকে কুমিরা, সীতাকুণ্ডের ঝুলন দাশ নামে একটি এনআইডি কার্ড পাওয়া যায়।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় এসএস পাওয়ার পুলিশ ক্যাম্পের আইসি এসআই আরিফের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে থানায় পাঠায়।
স্থানীয়দের ধারনা, যুবকটি এসএস পাওয়ার প্ল্যান্টের শ্রমিকও হতে পারে। যুবকটির মুখে ফেনা জাতীয় কিছু দেখতে পেয়েছেন তারা।
এসআই আরিফ জানান,১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি এখানে কিভাবে এলো তা জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার।
ইত্তেফাক/এমআরএম