নাগেশ্বরীতে বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি

নাগেশ্বরীতে বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। পরিবর্তন ঘটেনি প্লাবিত লোকালয়ের চিত্র। পানিতে ভাসছে ঘর-বাড়ী। এখনো জাগেনি রাস্তা-ঘাট।

সরকারী হিসেবে আগাম এ বন্যা প্লাবিত করেছে উপজেলার ১০ ইউনিয়ন। পানিবন্দী করেছে ৪ হাজার ৬২৮ পরিবারের প্রায় ২০ হাজার মানুষকে।

গত ২দিন একটু একটু করে কমতে থাকে নদ-নদীর পানি। এতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়। কোথাও কোথাও দুই একটি রাস্তা-ঘাট জেগে ওঠে। শুক্রবার হঠাৎ করে ফের পানি বৃদ্ধি পাওয়ায় আগের অবস্থায় ফিরে যায় বন্যা।

তবে শনিবার সকাল থেকে পুনরায় কমতে থাকে পানি। এতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনো ঘরের ভিতরে ঢেউ খেলছে বন্যার পানি।

ইত্তেফাক/এমআর