রাজশাহীতে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- নগরীর রাজপাড়ার মেহের উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫) ও বোয়ালিয়ার মামুন-অর-রশীদের ছেলে আবদুল ওয়াহেদ (৫৭)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দু’জনেরই করোনার উপসর্গ ছিল। উভয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এ দুইজনের মরদেহ দাফন করেছে।

ইত্তেফাক/এমআর