করোনায় আক্রান্ত হয়ে মোসলেহ উদ্দিন খন্দকার (৫৯) নামের রামগতির এক ব্যবসায়ী ঢাকায় মারা গেছেন। শনিবার রাতে ঢাকার ইবনে সিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ির লুৎফর রহমান খন্দকারের ছোট ছেলে। ঢাকায় তিনি ব্যবসা করতেন। রবিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্বর-সর্দিসহ অন্যান্য উপসর্গ নিয়ে তাকে গত ১০ দিন আগে ওই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া। রাতে সেখানে তিনি মারা যান।
ইত্তেফাক/আরকেজি