ভারত ও চীনের উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে ফের কেঁপে উঠল লাদাখ। ভারতীয় সময় অনুসারে রবিবার ভোর ৩টা ৩৭ মিনিটে কার্গিলে এই কম্পন অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার সিসমোলজি জানাচ্ছে, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৪.৭। কার্গিল থেকে ৪৩৩ কিমি উত্তর পশ্চিমে এই কম্পন আঘাত হানে।
এ ঘটনায় এখনও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহেও এরকম একটি ভূমিকম্পের সাক্ষী ছিল লাদাখ। তখন রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫। বারবারই ভূমিকম্পের কবলে পড়ছে লাদাখ সহ পার্শ্ববর্তী অঞ্চল। খবর: টাইমস অফ ইন্ডিয়া
ইত্তেফাক/জেডএইচ