বেসিক ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা লকডাউন

করোনা ভাইরাস রোগের সংক্রমণ দেখা দেওয়ায় বেসিক ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা রবিবার থেকে লক ডাউন করে ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

ব্যাংকের শাখা তদারকি বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়। শাখার কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে শাখাটি লকডাউন করা  হয়েছে।

 

আরো পড়ুন :  চামড়া ব্যবসায়ীদের ব্যাংক ঋণে বিশেষ সুবিধা

 

জানা গেছে, এই শাখার  ব্যবস্থাপকসহ ৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যারা গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন হাসপাতাল এবং নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

 

ইত্তেফাক/ইউবি