বাংলাদেশের বাজারে করোনা কিলার ফেব্রিকস ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে এলো দেশের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান রুট গ্রুপ অব কোম্পানিজ ও সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান। গত শুক্রবার বিকেলে জুম অনলাইন অনুষ্ঠানে বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য নতুন এ প্রযুক্তির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সরাসরি বেসরকারি নিউজ চ্যানেল ডিবিসিতে সমপ্রচার করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারীর সময়ে এই ধরনের একটি উদ্যোগ বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে বিশ্ব দরবারে প্রশংসিত করবে।