সৈয়দ আশরাফের মৃত্যুতে ড. কামাল ও মির্জা ফখরুলের শোক

জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গভীর শোক প্রকাশ করেছেন ।

ববঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ব্যাংককের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আরো পড়ুন: সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই

৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অসুস্থতার কারণে তিনি গতকাল শপথ নিতে পারেননি।

ইত্তেফাক/মোস্তাফিজ