পিকআপ চাপায় ভ্যান চালক নিহত

মনিরামপুর উপজেলার বেলতলা বাজারের পাশে গত সোমবার সকালে পিকআপ গাড়ীর আঘাতে গোপাল পাল নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। তার বাড়ী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে। তার বাবার নাম মৃত কার্তিক পাল। অপরদিকে পিকআপ চালক হাবিবুর রহমানের বাড়ী কলারোয়া উপজেলার বুইতা গ্রামে।

পুলিশ জানায়, গোপাল পাল চাল বোঝাই ভ্যান চালিয়ে উপজেলার বেলতলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যওয়ার সময় এলাকাবাসী পিকআপ ও চালককে ধরে পুলিশের নিকট সোপর্দ করে। অপরদিকে গুরুতর আহত ভ্যানচালককে কেশবপুর হাসপাতালে ভর্তি নিয়ে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ গোপালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। আটক পিকআপ চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি