মির্জাপুরে পাগলা মহিষের আক্রমণে নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুরে পাগলা মহিষের আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. খোয়াজ মিয়া (৪০)। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের  শিরঘাটা পুর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষ্যদর্শীদের মাধ্যমে জানা যায়, গ্রামের নজরুল ইসলাম গরু ও মহিষের ব্যবসা করেন। কয়েকদিন পূর্বে তার বাড়িতে ৮-১০ টি মহিষ নিয়ে আসে বিক্রির জন্য। এরমধ্যে একটি মহিষ খোয়াজ মিয়ার উপর আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন।  স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান। আজ মঙ্গলবার লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়েছে বলে জানা যায়।


ইত্তেফাক /আইএস/এএম