সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২০

সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ অফিসে এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষের হামলার নিহত সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়ের আত্মার মাগফেরাত কামনায় জেলা আওয়ামী লীগ অফিসে ছাত্রলীগের পক্ষ থেকে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান শুরুর ঠিক আগে জেলা ছাত্রলীগের অপর একটি অফিসে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।


প্রসঙ্গত, সদ্য প্রয়াত জাতীয় নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনায় জেলা ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য কামারখন্দ থেকে সিরাজগঞ্জে আসার পথে স্থানীয় বাজার স্টেশন এলাকায় নিজ সংগঠনের প্রতিপক্ষের হামলার শিকার হন এনামুল হক বিজয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর তিনি মারা যান।


ইত্তেফাক/ইউবি