এবার টিভি অনুষ্ঠান উপস্থাপনায় এলেন বিশিষ্ট সাংবাদিক, নাট্যকার, নির্মাতা ও ঔপন্যাসিক রেজানুর রহমান। চ্যানেল আই’র প্রতিদিন সকালে সংবাদপত্র বিষয়ক ‘ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
করোনা সতর্কতায় চ্যানেল আই’র নিয়মিত এই অনুষ্ঠানটি বেশ কিছুদিন বন্ধ ছিল। ঐক্য স্টোরের সৌজন্যে ৩ জুলাই থেকে নতুন ফরমেটে অনুষ্ঠানটি আবার শুরু হয়েছে। প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজল ঘোষ। অনুষ্ঠান নির্বাহী হিসেবে দায়িত্বে রয়েছেন শিশুসাহিত্যিক চ্যানেল আই’র জেনারেল ম্যানেজার (অনুষ্ঠান) আমীরুল ইসলাম। প্রতিদিন সকাল ৯.৩০ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করা হয়।