সৈয়দ আশরাফের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ ডিএনসিসিকে 

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। 

বুধবার স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার বিভাগ থেকে উপ-সচিব নাজনীন ওয়ারেস স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) কবর পাকা ও স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। 

আরো পড়ুন : আগামী ফেব্রুয়ারিতে ভারতে প্রতিদিন করোনায় আক্রান্ত হবে ৩ লাখ: গবেষণা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মালিকানাধীন বনানী কবরস্থানে সমাহিত সৈয়দ আশরাফুল ইসলামের কবর পাকা করে স্থায়ীভাবে সংরক্ষণ করা জরুরি এবং ডিএনসিসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ইত্তেফাক/ইউবি