চীনের পুঁজিবাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত

গেল ২০১৮ সালে চীনের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার পুঁজি খুইয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ এর অন্যতম কারণ। এ বছরে সাংহাই কম্পোজিট সূচক এক চতুর্থাংশ কমে গেছে। বিশ্বের অন্যান্য শীর্ষ পুঁজিবাজারের তুলনায় সাংহাই শেয়ারবাজার সবচেয়ে কম লেনদেন করেছে এ বছর। চীনের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা এখন উত্কণ্ঠা নিয়ে অপেক্ষা করছে কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের অবসান ঘটবে। যুক্তরাষ্ট্র ফের চীনা পণ্যে আরও ২০০ বিলিয়ন ডলারের শুল্কারোপ করলে তাদের শেয়ার ব্যবসায় তা আরও ধস নামাবে। গত ৭ মাসে হ্যাং সেং সূচক হ্রাস পেয়েছে ১৭ শতাংশ।