জেলায় প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। সদর ও বেগমগঞ্জ উপজেলায় পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। সদর উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭২৮ জন এবং বেগমগঞ্জ উপজেলায় এ সংখ্যা দাঁড়িছে ৬৮৫ জন। জেলার ৯ উপজেলার মধ্যে সদর ও বেগমগঞ্জ উপজেলা ছাড়া অপর উপজেলায় আক্রান্তের মধ্যে কবিরহাটে-২৬২জন, চাটখিলে ১৪১জন, সোনাইমুড়ীতে ১২৮জন, কোম্পানীগঞ্জে-১৩৮জন, সেনবাগে-১০৬ জন, সুবর্ণচরে-১৫৮জন ও হাতিয়া-৫৪ জন। এপর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৩২৯ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, বৃহস্পতিবার জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮জন। তার মধ্যে সদরে ১০ জন, বেগমগঞ্জে-৮ জন, সুবর্ণচরে ৮জন, সেনবাগে-১ জন, কোম্পানীগঞ্জে-৬ জন ও কবিরহাটে-৫জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০০ জন।
তিনি আরো জানান, করোনা আক্রান্ত ৩৪ জনকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী কোভিড হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। অন্য ৯৮৫জন নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আইসোলেশনে ৮জন রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের আর এমও ছৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম।
ইত্তেফাক/আরকেজি