চাটখিলে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল ফিতা কেটে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা এস এম বাকি বিল্লাহ, জাকির হোসেন জাহাঙ্গীর ও আলী তাহের ইভু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএ