খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় জেল-জরিমানা

বাকেরগঞ্জ উপজেলার গোমা খেয়াঘাটে ৯ জুলাই বিকাল ৫ টায় অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া তালিকা প্রদর্শন না করায় সংশ্লিষ্ট এক জনকে জেল জরিমানা করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো. তরিকুল ইসলাম উজ্জল ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের কাঞ্চন আলীর পুত্র জাহাঙ্গীর হোসেন (৪২) কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ইত্তেফাক/আরএ