গলাব্যথার কারণে জাফরুল্লাহ চৌধুরীকে কথা না বলার পরামর্শ

এখনো গলায় ব্যথা থাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সংবাদমাধ্যমসহ কারও সঙ্গে কথা না বলার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকরা। 

বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের সংশ্লিষ্ট চিকিত্সকদের বরাতে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

মিন্টু জানান, গণস্বাস্থ্যের চিকিত্সকরা জাফরুল্লাহ চৌধুরীকে ৪২ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে এবং ভিজিটরদের সঙ্গে দেখা ও কথা না বলতে পরামর্শ দিয়েছেন। 

চিকিত্সকদের বরাতে তিনি জানান, জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে ব্যথার কারণে গলার স্বর নিচু ও কাশি আছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস চলছে। অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। তার শরীরে ভাইরাস সংক্রমণ আছে, তবে অনেকটা নিয়ন্ত্রণে। তিনি নিয়মিত খাওয়া-দাওয়া করছেন। আগের চেয়ে বেশি হাঁটাহাঁটি করতে পারেন।

ইত্তেফাক/জেডএইচ