দিনাজপুরের চিরিরবন্দরে শুক্রবার বিকেলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হাফেজ (৫৪) নামে একজনের মৃত্যু ঘটেছে। ওই বজ্রপাতে সেখানে থাকা একটি গরুও মারা গেছে। নিহত হাফেজ চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের জগৎনাথপুর গ্রামের ফুলুপাড়ার শেখ মজিবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪টায় বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে পানিতে জাল ফেলতে গিয়ে ওই সময় সংঘটিত বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই হাফেজের মৃত্যু ঘটে। এ সময় বাড়ির একটি গরুও বজ্রের আঘাতে মারা যায়।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে