করোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ব্যক্তিগত সচিবের মৃত্যু

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর ( অব) খালেদ আখতার মারা গেছেন (ইন্না লিল্লাহ...রাজিউন)। 

আজ শনিবার ভোর ৬টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। 

তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক যাবত সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

ইত্তেফাক/কেকে