করোনায় আক্রান্ত হয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার মুনু (৬৩) শনিবার ভোরে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তিনি সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদ এর ব্যক্তিগত সহকারি (পিএস) ছিলেন। মেজর খালেদ লালমনিরহাট শহরের মোগলহাট গেটস্থ মরহুম সাফায়েত হোসেনের ছেলে ও বীর মুক্তিযোদ্ধা মরহুম এ কে এম কবিরের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইত্তেফাক/আরকেজি