সংযুক্ত আরব আমিরাতে ভিসা নবায়ন শুরু হয়েছে । রবিবার থেকে এই ভিসা নবায়নের কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, আমিরাতের মেয়াদ ফুরিয়ে যাওয়া ভিসার মেয়াদ বাড়ানো, আইডি কার্ড এবং প্রবেশের পারমিটের জন্য আবেদন করা যাবে।
করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে এবার ভিসার ওপর কড়াকড়ি কমিয়ে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যাদের মার্চ ও এপ্রিল মাসে আরব আমিরাতের রেসিডেনশিয়াল ভিসা ও আমিরাতের আইডি অবৈধ হয়ে গেছে তাদেরটা আজ থেকেই নবায়নের জন্য আবেদন করা যাবে।
যাদেরটা মে মাসে অবৈধ হয়েছে তাদের টা ১১ই অগাস্ট থেকে নবায়ন করা যাবে।
ইত্তেফাক/এআর