মুকসুদপুর পৌরসভার ৩টি ওয়ার্ড লকডাউন 

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে রেডজোন চিহ্নিত করে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। শনিবার মুকসুদপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে রেডজোন চিহ্নিত করে লাকডাউন করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, মুকসুদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ চন্ডিবরদী বটতলা হতে আনসার-ভিডিপি অফিস, দক্ষিণ চন্ডিবরদী বটতলা হতে ডাকবাংলো  ও দক্ষিণ চন্ডিবরদী পাকা ব্রিজ হতে ওমর শেখের বাড়ী পর্যন্ত। ৫নং ওয়ার্ডের গোপীনাথপুর তিন রাস্তা মোড় হতে ছানোয়ারের বাড়ি, গোপিনাথপুর জাকিরের বাড়ি হতে কিবরিয়ার বাড়ি, গোপিনাথপুর মিয়া বাড়ি মসজিদ হতে লিক্সনের বাড়ি, সরকারি মুকসুদপুর কলেজের পর্ব গেট হতে আনোয়ার মাস্টারের বাড়ি, গোপিনাথপুর পশ্চিমপাড়া পেট্রোল পাম্পে দক্ষিণ পাশের নাছির মোল্যার বাড়ি পর্যন্ত। ৬নং ওয়ার্ডের টেংরাখোলা আতিয়ার ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি হতে শরিফ বাড়ি মসজিদ, টেংরাখোলা রওশন মিয়ার বাড়ি বাড়ির দক্ষিণ পাশ হতে কারিতাস অফিস, টেংরাখোলা ইকবালেল দোকান হতে আলালের স মিল ও টেংরাখোলা সুমনের বাড়ি হতে আতিয়ারের বাড়ি পর্যন্ত রেডজোন হিহ্নিত করে ২১ দিনের লগডাউন ঘোষণা করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তাসলিমা আলী জানান, স্বাস্থ্য বিভাগ মুকসুদপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে রেডজোন চিহ্নিত করে জেলা প্রশাসনকে ডাকডাউনের অনুরোধ করে। জেলা প্রশাসকের নির্দেশে আমরা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সাথে বৈঠক করে সেটা শনিবার থেকে বাস্তবায়ন করেছি। করোনা সংক্রমণ প্রতিরোধে এখানে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।


ইত্তেফাক/আরকেজি