খাগড়াছড়িতে ইউপিডিএফের সশস্ত্র তিন চাঁদাবাজকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এসময় তাদের কাছ থেকে দুটি একনালা বন্দুক, ছয়টি চাঁদা আদায়ের রশিদ, চারটি মোবাইল সেট ও নয়টি পতাকা উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের দুর্গম মরাকয়লা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ইউপিডিএফের রামগড়ের কালাপানি গ্রামের আশিক কুমার চাকমার ছেলে ইন্দ্র কুমার চাকমা (৩০), মনোজ কুমার চাকমার ছেলে বিমল চাকমা (৩১) ও করিকে চাকমার ছেলে নিলংধন চাকমা (৩৫)।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের মানিকছড়ি সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসি