ঘরে থাকুন আনন্দে

ক রোনা মহামারিকালে প্রয়োজন ছাড়া যখন কোথাও বের হওয়া যায় না। তখন ঘরে থেকে যেন আমরা এক জন আর এক জনের ওপর বিরক্ত না হই। নিজেদের মধ্যে গল্প, আলাপ-আলোচনা করে কীভাবে সময় কাটানো যায় তাই এবার জেনে নেওয়া যাক।

n আমরা জানি ঘরের বাইরে পরস্পরের সবচেয়ে কাছাকাছি আসার একটা উপায় হলো খানিক একান্তে সময় কাটানো। অথবা খোলা আকাশের নিচে সবুজ ঘাষে হাত ধরে পাশাপাশি হাঁটা। এসময় এই সুযোগ না থাকলে ঘরে বসে একসঙ্গে ছবি দেখার সুযোগ আছে ঢের। তাই সে সুযোগ কাজে লাগান।

n সময় পেলে হারিয়ে যাওয়া, কবিতা পাঠের আসর আবার শুরু করুণ। অনেক পুরোনো কবিতা ভুলতে বসেছেন তাই আবার নতুন করে পাঠ করুন।

n রান্নাঘরে সঙ্গি হোন দুজনে দুজনার। সঙ্গীকে রান্নায় সাহায্য করুন। এই সময়টা রোবটের মতো শুধু কাজ করতে যাবেন না। নিজেদের পছন্দ-অপছন্দ, খাদ্যাভ্যাস, ছোটবেলার খাবার নিয়ে পছন্দের ঘটনাগুলো গল্প আলোচনায় আনুন। দুজনে মিলে একসঙ্গে রান্না করলে আপনাদের দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিকতা গড়ে উঠবে। আর সঙ্গীর আস্থা ও ভালোবাসা বেড়ে যাবে।

n বাড়ির কাজেরলোক আসছে না দুজনে মিলে কাজ করলে দ্রুত কাজ শেষ হয়ে যাবে। আর সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটানো হবে বাড়তি পাওয়া।

n ঘুমোতে যাওয়ার আগে আগামী দিনে কী রান্না করবেন তা নিয়ে আলোচনা করতে পারেন। এতে নিজেদের মধ্যে বোঝাপড়াও হবে চমত্কার।

n রাতে নিজেরদের পছন্দের গান শুনেই ঘুমোতে যেতে পারেন। তাতে রোমান্স বাড়বে।