মারা গেলেন নেলসন ম্যান্ডেলার মেয়ে

দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার মেয়ে মারা গেছেন।

তার নাম জিনজি ম্যান্ডেলা। তিনি ম্যান্ডেলার ছোট মেয়ে ছিলেন। 

এসএবিসির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরের দিকে জোহানসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। 

নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী বর্ণবাদবিরোধী আন্দোলনের নেত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলার কন্যা ছিলেন জিনজি। মৃত্যুর আগে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে ডেনমার্কে দায়িত্বরত ছিলেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ