রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

রংপুরের পীরগাছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তছির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার বেলা ১১টার দিকে পীরগাছা রেল স্টেশনের দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তছির উদ্দিনের বাড়ি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ (বেকাটারী) গ্রামে। তিনি এলাকায় তছির হাজি নামে পরিচিত।

স্বজন ও এলাকাবাসী জানায়, তছির উদ্দিন কিছুদিন পূর্বে জমি বিক্রি করেন। জমি বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ছেলেদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে সোমবার ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তছির উদ্দিন।

বোনারপাড়া জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর