‘ইভল্ব ইউর আইটি সার্ভিস উইথ ডিসরুপটিভ টেকনোলজিস : সার্ভারলেস এভরিথিং’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে গত ৮ জুলাই  অনলাইন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘ইভল্ব ইউর আইটি সার্ভিস উইথ ডিসরুপটিভ টেকনোলজিস: সার্ভারলেস এভরিথিং’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ মাহদী-উজ-জামান, লিডার, সলিউসন্স আর্কিটেকচার, অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং ফাউন্ডার, ক্লাউডক্যাম্প বাংলাদেশ। এছাড়া বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীর এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব ফারহানা এ রহমান। ওয়েবিনারটি সার্বিক পরিচালনা করেছেন রাশাদ কবির, পরিচালক, বেসিস। ওয়েবিনারে মূল বক্তব্য উপস্থাপনের সময় মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, ‘বর্তমানে Disruptive Technolog-এর যুগে আমাদের Server less প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া একান্ত জরুরি। এই প্রযুক্তি খরচ এবং সময় দুটোই ব্যাপক হারে কমিয়ে আনবে। আমরা আগে কাজগুলো যেভাবে করতাম, সেটা এখন আর আগের মত করতে পারছি না। এর মূল কারণ হল ‘Disruptive Technology’। যদিও এই প্রযুক্তি আমাদের জন্য একটি সুযোগ হয়ে এসেছে কিন্তু এই সুযোগের দরজাটি অতি দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। কারণ বর্তমানে বিশ্বব্যাপী সবাই এই সুযোগটি লুফে নিতে চাইছে। তাই এই সুযোগটিকে কাজে লাগাতে হলে যত দ্রুত সম্ভব Disruptive Technology সম্পর্কে আমাদের নলেজ এবং স্কিলসেট- এর বিকাশ ও সমপ্রসারণ করা প্রয়োজন। এজন্য আপনারা সব ধরনের সহযোগিতা আমার কাছ থেকে পাবেন’।